এই প্রথম মালদায় গঠিত হল ফটোগ্রাফারস' এবং এডিটারস' এসোসিয়েশন। রবিবার বিভিন্ন দাবী নিয়ে শহরের বহু ফটোগ্রাফার ও এডিটোররা একত্রিত হয় একটি বেসরকারি হোটেলের সভাকক্ষে। ফটোগ্রাফার ও এডিটাররা কাজ করার সময় বিভিন্ন সমস্যার সন্মুখিন হতে হয়। সেই সমস্যাগুলি সমাধান ও একত্রিত ভাবে কাজ করার আহ্বান জানানো হয় এই সভা থেকে। এবং প্রত্যেকে সমান অধিকার এবং সমান সন্মানের সহিত কাজ করতে পারে তার দিকে লক্ষ্য রাখবে মালদা ফটোগ্রাফারস' এবং এডিটারস' এসোসিয়েশন। কিন্তু এই সুযোগ সুবিধা শুধুমাত্র তারা পাবে যারা এই এসোসিয়েশনের সদস্যরা। যে কোন ফটোগ্রাফার ও এডিটার এই সংগঠনের সদস্য হতে পারবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের আলোচনা সম্পন্ন করার পর ফটোগ্রাফার'স এবং এডিটোর'স এসোসিয়েশনের দায়িত্ব পালনের জন্য বেশকিছু সদস্যকে বিভিন্ন পদে মনোনীত করা হয়। তাদের মধ্যে সংগঠনের প্রেসিডেন্ট - উত্তম বিশ্বাস, সহকারী প্রেসিডেন্ট - জয়ব্রত সাহা, সেক্রেটারি - অমিত দাম, সহকারী সেক্রেটারি - জয়ন্ত কর্মকার, ট্রেজারার - দেবাশিস কুণ্ডু ও রজত ভট্টাচার্য, একাউন্টেন্ট - সুরজিত সরকার ও মৃগাঙ্ক পোদ্দার, কোয়াডিনেটার - স্বপন সাহা, জয়ন্ত কুণ্ডু, তপন লাহা, কার্যনির্বাহী সদস্য - গোপাল, চান্দু দাস, বিপুল গোয়ালি, পবিত্র কুমার ঘোষ।